দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
Admin
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৪:৫৪ পিএম
আপডেট: রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:২০ এএম
إِذَا دَخَلَ أَحَدُكُمْ الْمَسْجِدَ فَلَا يَجْلِسْ حَتَّى يُصَلِّيَ رَكْعَتَيْنِ
তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে দুই রাকাত নামাজ আদায় করার আগে যেন না বসে। (সহিহ বুখারি: ১১৬৭)
তাই মসজিদে নববিসহ অন্য যে কোনো মসজিদে প্রবেশ করলে সেটা যদি মাকরুহ ওয়াক্ত না হয়, তাহলে দুই রাকাত নফল নামাজ আদায় করা সুন্নত। তবে মসজিদুল হারামে প্রবেশকারীদের জন্য সব সময় ‘তাহিয়্যাতুল মসজিদ’ হিসেবে নামাজ আদায় করা সুন্নত নয়। কেউ যদি তাওয়াফের উদ্দেশ্যে মসজিদুল হারামে প্রবেশ করে, তার জন্য তাওয়াফই ‘তাহিয়্যাতুল মসজিদ’ গণ্য হয়। তার ক্ষেত্রে তাওয়াফের আগে দুই রাকাত ‘তাহিয়্যাতুল মসজিদ’ নামাজ আদায়ের হুকুম নেই।
হজরত আয়েশা (রা.) বলেন, নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখন মসজিদুল হারামে প্রবেশ করতেন, তখন সর্বপ্রথম অজু করতেন তারপর তাওয়াফ করতেন। (সহিহ বোখারি: ১৬৪১)
মসজিদুল হারামে প্রবেশকারীর যদি তাওয়াফের ইচ্ছা না থাকে কিংবা এমন সময় প্রবেশ করে যে সময় তাওয়াফের জন্য উপযোগী নয়, ওই ব্যক্তির জন্য ‘তাহিয়্যাতুল মসজিদ’ অন্য মসজিদের মতোই দুই রাকাত নামাজ। মাকরুহ ওয়াক্ত না হলে ওই ব্যক্তির জন্য দুই রাকাত নামাজ আদায় করা সুন্নত।
অর্থাৎ মসজিদুল হারামে প্রবেশকারীর তাওয়াফের ইচ্ছা থাকলে সুন্নত হলো দুই রাকাত নামাজ আদায় না করেই তাওয়াফ শুরু করা আর তাওয়াফের ইচ্ছা না থাকলে সুন্নত হলো দুই রাকাত নামাজ আদায় করা।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team